Monday, April 27, 2026

IPL: পাঞ্জাবকে ৭ উইকেটে হারাল হায়দরাবাদ

Date:

Share post:

আইপিএলে ( IPL) জয় অব‍্যাহত সানরাইজার্স হায়দরাবাদের (SRH)। রবিবার তারা পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারাল ৭ উইকেটে। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা উমরান মালিক।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫১ রান করে পাঞ্জাব। এদিন  শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলতে নামে পাঞ্জাব। ময়াঙ্ক আগরওয়ালের চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না তিনি। পাঞ্জাবের হয়ে ৬০ রান করেন লিভিংস্টোন। ধাওয়ান করেন ৮ রান। শাহরুখ খান করেন ২৬ রান। হায়দরাবাদের হয়ে চার উইকেট নেন উমরান মালিক। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন টি নটরাজন এবং জগদেশ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হায়দরাবাদ। হায়দরাবাদের দুরন্ত ইনিংস খেলেন মাক্রাম এবং নিকোলাস পোরান। ৪১ রানে অপরাজিত মাক্রাম। ৩৫ রানে অপরাজিত পোরান। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন রাহুল চাহার। একটি উইকেট নেন কাগিসো রাবাডা।

আরও পড়ুন:Jasprit Bumrah: আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স নিয়ে কী বললেন বুমরাহ?

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...