Tuesday, June 23, 2026

শহীদ সফদর স্মরণ সন্ধ্যা

Date:

Share post:

প্রতিবাদের নাম সফদর হাশমি চেতনার নাম….
এবং
আমাকে হত‍্যা করে কি
পেরেছো রুখতে…

এই দুটি মৌলিক গানের মাধ‍্যমে উদ্বোধিত হলো শহীদ সফদর স্মরণ সন্ধ্যা। আসানসোল প্রত‍্যয়ীর ব‍্যবস্থাপনায় রবীন্দ্র ভবনের বিপরীতে হাটতলায় প্রচুর দর্শকের সামনে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হলো এক মনভরানো সাংস্কৃতিক সন্ধ্যা। শুরুতেই উৎপল সিনহার কথা ও সুরে সফদরের জীবন ও সংগ্রামের ওপরে রচিত দুটি মৌলিক গান চমৎকারভাবে গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিজু বন্দ‍্যোপাধ‍্যায়। সঙ্গীত পরিবেশন করেন কানাইলাল কারফর্মা।

চমৎকার কবিতাপাঠ করেন সম্বৃতা দাশরায় ও প্রিয়াঙ্কা মাজি।

বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ব গৌতম ভট্টাচার্য্য সফদরের জীবন ও সংগ্রাম নিয়ে অনবদ্য বক্তব্য রাখেন।
এর পরে প্রত‍্যয়ীর শিল্পীরা অভিনয় করেন নাটক ‘সাজিশ ‘। রচনা ও নির্দেশনায় উদয়ন চট্টোপাধ্যায়। দুর্দান্ত অভিনয় করেন পুলিশের ভূমিকায় দীপঙ্কর সরকার এবং সফদরের অন‍্যতম হত‍্যাকারীর ভূমিকায় অর্ঘ্য চক্রবর্তী। এছাড়াও উল্লেখযোগ্য অভিনয় করেন বিজয় ভট্টাচার্য্য, রেজাউল করিম, সুব্রত শর্মা, পায়েল শর্মা, মৌ রায় ও পলি চট্টোপাধ্যায়।

তারপর চর্যাপদের শিল্পীরা কাজী নজরুলের ‘ বিদ্রোহী ‘ কবিতাটির অসাধারন নৃত‍্যায়ণে দর্শকদের মুগ্ধ করেন। কবিতায় রুদ্রপ্রসাদ চক্রবর্তী এবং নৃত্য নির্দেশনায় সায়ন্তী চট্টোপাধ্যায় প্রশংসিত হন। এরপরে অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টসের শিল্পীরা পরিবেশন করেন নৃত‍্যাভিনয়। তাঁদের প্রযোজনা ‘ হচ্ছে ভোর কাটছে ঘোর ‘। আহেলী গুহ ও তাঁর দুই সঙ্গী অনবদ‍্য।

সবশেষে পরিবেশিত হয় সতীর্থ নাট‍্যসংস্থার সাড়া জাগানো প্রযোজনা দেবেশ ঠাকুরের নাটক ‘ প্রথম পাঠ। নির্দেশনা বাণীব্রত রাজগুরু। উল্লেখযোগ্য অভিনয় করেন বাসন্তী মিশ্র, আভাস ভট্টাচার্য্য, কৃষ্ণেন্দু ঘটক, কুণাল রায় ও অরূপ মুখোপাধ‍্যায়।

সংস্কৃতিপ্রেমী দর্শকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান প্রত‍্যয়ীর অন‍্যতম কর্ণধার অর্ণব মুখোপাধ‍্যায় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অভিজিৎ ঘটক।

আরও পড়ুন- হাতের মুঠোয় শিক্ষা: এমএনএম গ্রুপ অফ এডুকেশন

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...