Wednesday, March 4, 2026

লখিমপুরের খেরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন:মাঠ থেকে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ, আশঙ্কা ধর্ষণের পর খুন

সোমবার এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, আশিসকে জামিন দেওয়া যাবে না। এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্তের জামিনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট এই নির্দেশ খারিজ করে দেওয়ার আরও বিপাকে আশিস।


প্রসঙ্গত, যোগী রাজ্যে ভোটের আগেই লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশের ছেলে আশিসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় কৃষক নেতা ও তাঁদের পরিবার। কিন্তু এলাহাবাদ আদালত আশিসের জামিন মঞ্জুর করে। কিন্তু আজ তা খারিজ করে আশিসকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বিজেপি আইনের শাসনে বিশ্বাস করে না। যার জন্য লখিমপুরের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন পড়ল। যেখানে বাংলায় বারবার বলা হয়, দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে, সেখানে বিজেপি শাসিত যোগী রাজ্যে হাইকোর্টও  আসল দোষী কে জানা সত্ত্বেও শাসক দলের পক্ষেই রায় দেয়।

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...