Friday, June 26, 2026

Harshal Patel: দিদির উদ্দেশে আবেগঘন পোস্ট হর্ষলের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

দিদি অর্চিতা প‍্যাটেলের (Archita Patel)উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন ভাই হর্ষল প‍্যাটেল (Harshal Patel )।দিন আটেক আগে দিদিকে হারিয়েছেন হর্ষল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হর্ষলের দিদি। দিদির মৃত্যুর খবর শুনেই আইপিএল প্রতিযোগিতা মাঝেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ছিলেনন তিনি। আর এবার দিদি উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন হর্ষল। যা মন কেড়েছে নেটিজেনদের। নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় হর্ষল লেখেন,” তুমি আমাদের জীবনে অন্যতম দয়ালু ও সবচেয়ে হাসিখুশি মানুষ ছিলে। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ। কিন্তু তোমার মুখের বড় হাসিটা কখনও যায়নি। ভারতে ফেরার আগে আমি যখন তোমার সঙ্গে হাসপাতালে ছিলাম, তুমি আমাকে বলেছিলে, খেলায় ফোকাস করতে, তোমাকে নিয়ে যেন আমি চিন্তা না করি। এমনটা বলে ছিলে বলেই আমি গত রাতে মাঠে নামতে পেরেছিলাম। আমি এখন শুধু তোমাকে স্মরণ করতে পারি সম্মান জানাতে পারি। তোমাকে গর্বিত করার জন‍্য সব কিছু করব আমি। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অভাব অনুভব করব। সে ভাল সময় হোক বা খারাপ সময়। আমি তোমাকে খুব ভালবাসি। শান্তিতে ঘুমিও জাদি।”

 

View this post on Instagram

 

A post shared by Harshal Patel (@harshalvp23)

আরও পড়ুন:I-League: আইলিগে ফিরছে দর্শক, ২২ এপ্রিল থেকে মাঠে বসেই দলকে সমর্থন করতে পারবেন তারা

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...