Saturday, May 16, 2026

KKR: রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে কাকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক?

Date:

Share post:

সোমবার রাতে টানটান ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) কাছে ৭ রানে হারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দরুন্ত ম‍্যাচ খেলেও হার। আর এই হারের কারণ হিসাবে মাঠকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র( Shreyas Iyer)। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রেবোর্ন স্টেডিয়ামে এখনও অবধি তিনটি ম‍্যাচের মধ‍্যে একটিতেও জিততে পারেনি।

সাংবাদিক সম্মেলন শ্রেয়স বলেন,” দুর্ভাগ্যজনক ভাবে ব্রেবোর্নে আমরা কোনও দিন জিততে পারিনি। তবে আশা করছি আগামী দিনে সেটা আর হবে না। এই মাঠেও আমরা ম্যাচ জিততে চাই।”

শ্রেয়সের ৮৫ রান ছাড়া, রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেছেন অ‍্যারন ফিঞ্চ। ৫৮ রান করেন তিনি। নাইট অধিনায়কের মতে ফিঞ্চের উইকেন পড়ে যাওয়াই ম‍্যাচ হারের অন‍্যতম কারণ। শ্রেয়স বলেন,” আমার মতে আমরা যেভাবে শুরুটা করেছিলাম, তাতে রানের রেটের দিক থেকে তো আমরা ঠিকভাবেই এগোচ্ছিলাম। অ্যারন ফিঞ্চ দারুণ খেলছিল। তবে ওর উইকেটটাই তফাৎ গড়ে দিল। ও আউট হওয়ার পরেই আমাদের রানের গতি কমে যায়। আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত টিকে থাকতে। কিন্তু সেটাও হল না। এই ধরনের ঘটনা খেলায় হতেই পারে। আশা করছি পরের ম্যাচ জিতব।”

আরও পড়ুন:Ronaldo: সন্তানহারা হলেন রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের

 

 

 

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...