Monday, February 2, 2026

ত্রিপুরার মাফিয়ারাজ নিয়ে এবার মুখ খুললেন বিজেপিরই মন্ত্রী

Date:

Share post:

ত্রিপুরার (Tripura) মাফিয়ারাজ নিয়ে এবার সরব সে রাজ্যের বিজেপি (BJP) সরকারেরই মন্ত্রী রামপ্রসাদ পাল (Ramprasad Paul)। হরিয়ানায় (Haryana) গিয়ে নিজের রাজ্যের জমি মাফিয়ারা কীভাবে গোটা ত্রিপুরাকে গ্রাস করেছে তা তুলে ধরেছেন বিজেপির মন্ত্রী।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) এই ঘটনায় রামপ্রসাদ পালকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল নেতা বলেছেন, ত্রিপুরায় ভয়ঙ্কর মাফিয়ারাজের দৌরাত্ম্য নিয়ে যেভাবে ত্রিপুরা সরকারেরই মন্ত্রী (Ramprasad Paul) সরব হয়েছেন তাতে আমাদের অভিযোগই সত্য প্রমাণিত হল। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে কথা বলে আসছিল এবার খোদ বিজেপির (BJP) মন্ত্রীই তাতে সিলমোহর দিলেন।

আরও পড়ুন: ৫ ধর্ষণকাণ্ডে রাজ্যের কাছে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট, সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ

প্রসঙ্গত, বাম সরকারের আমল থেকে এই মাফিয়ারাজ শুরু হলেও বিজেপির জমানায় তা এমন ভয়ঙ্কর আকার নিয়েছে যে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। তৃণমূল কংগ্রেস বারবার মাফিয়ারাজ নিয়ে সরব হলেও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। এবার বিজেপি সরকারেরই মন্ত্রী প্রকাশ্যে মাফিয়ারাজ নিয়ে মুখ খোলায় হইচই পড়ে গিয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।



spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...