Saturday, March 14, 2026

কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপিকে সামাল দিতে ৪ মে রাজ্যে আসছেন শাহ

Date:

Share post:

কথা ছিল আগামী ১৬ এপ্রিল দুদিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। যদিও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণবশত বাতিল হয়ে যায় সেই সফর। অবশেষে বঙ্গ সফরের দিন স্থির হল শাহের। জানা গিয়েছে, আগামী ৪ মে ৩ দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। এই সফরে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার। কলকাতায় সাংগঠনিক বৈঠকের পাশাপাশি উত্তরবঙ্গে(North Bengal) মিছিল করবেন তিনি। একের পর এক উপনির্বাচনে হার ও দলীয় কোন্দলের মাঝে শাহের এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল অমিত শাহের বঙ্গ সফরের দিন ঘোষণার পরও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই সফর। পরে সুকান্ত মজুমদার জানিয়ে দেন আপাতত রাজ্যে আসছেন না শাহ। যদিও মে মাসের প্রথম সপ্তাহে তিনি যে রাজ্যে আসতে পারেন এ কথাও জানিয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি, সেইমতো জানা গেল আগামী ৪ মে রাজ্যে আসছেন অমিত শাহ। যদিও ২১ শের নির্বাচনে চুড়ান্ত ভরাডুবির পর সেভাবে আর এ রাজ্যে পা রাখতে দেখা যায়নি শাহকে। এদিকে সময় যত গড়িয়ে বঙ্গ বিজেপির অবস্থা ততই সঙ্গিন হয়েছে। এই পরিস্থিতিতে এ রাজ্যের সংগঠনকে সামাল দিতে আগামী ৪ মে রাজ্যে আসছেন শাহ।




spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...