Tuesday, March 17, 2026

Corona update: চওড়া হচ্ছে করোনার থাবা, সংক্রমণ বাড়ল ৬৫%!

Date:

Share post:

ফের ফিরতে চলেছে কি করোনা (Corona) ভাইরাসের দাপট? চতুর্থ ঢেউ কি আসন্ন? মাস খানেকের জন্য একটু স্বস্তি দিয়ে আবার স্বমহিমায় করোনার(corona) প্রত্যাবর্তন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক লাফে অনেকটাই বাড়ল কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা।

রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করল নবান্ন
বিপন্ন রাজধানী, প্রতিদিন করোনা যেভাবে সক্রিয় হয়ে তাতে কার্যত দিশেহারা দিল্লি (delhi)। যদিও সে রাজ্যের সরকার বলছে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (health Ministry) রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। অতি সংক্রামক XE ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। গতকাল সেই সংখ্যাটাই ছিল ১২০০-র কিছু বেশি। পরিসংখ্যান বলছে একলাফে সংক্রমণ বাড়ল প্রায় ৬৫%এর বেশি। দিল্লিতেই আক্রান্ত ৬৩২ জন। দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ১২ হাজার ৩৪০ জন। তবে দিল্লি নিয়ে দুশ্চিন্তা থাকলেও দেশে সুস্থতার হার কিছুটা আশাব্যঞ্জক তো বটেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার একমাত্র উপায় ভ্যাকসিন নেওয়া। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৯০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে।

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...