Thursday, May 14, 2026

Jalpaiguri : হলদিবাড়ি চা-বাগান থেকে উদ্ধার বাইসনের মৃতদেহ

Date:

Share post:

বন্যপ্রাণী মৃত্যু কিছুতেই যেন আটকানো যাচ্ছেনা। চিতাবাঘ মৃত্যুর খবর আগেই এসেছে। এবার বাইসনের(Bison) মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।ডুয়ার্সের চা বাগান (Tea garden in Dooars) লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল তিনটি বাইসনের(bison) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি চা-বাগানে(Haldibari tea garden)।

কিন্তু কিভাবে মৃত্যু হল? বনদপ্তর জানিয়েছে, এদিন সকালবেলা চা বাগানের বাসিন্দারা প্রথম এই  মৃত বাইসনগুলিকে দেখতে পান।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বনকর্মীদের। পাশাপাশি খবর যায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডেও। ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের কর্মীরা এবং মৃত বাইসন গুলোর মধ্যে একটি মা এবং দুটি শাবক রয়েছে।

আগামী তিনদিন রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মরাঘাট রেঞ্জের অন্তর্গত খুট্টিমারি বিটের  সি এম জি ১২নং কম্পার্টমেন্ট এবং  হলদিবাড়ি চা বাগানের ৪ নং সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসন গুলির দেহ। বনদপ্তর এর প্রাথমিক অনুমান, প্রাকৃতিক দুর্যোগের জেরে যেমন বজ্রাঘাত ইত্যাদির কারণে বাইসন গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা সম্ভব নয়। মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান, চা-বাগানের তরফের তাঁদের কাছে খবর যায় যে, হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি শাবক এবং একটি মা-বাইসন কে মৃত অবস্থায় উদ্ধার করে।বাইসন গুলি আশেপাশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল ।মৃত্যুর কারণ এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। বাইসান গুলির দেহ খট্টিমারি জঙ্গলে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...