Monday, May 18, 2026

বীরভূমে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার বিশালকায় পাইথন

Date:

Share post:

বীরভূমে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার বিশালকায় পাইথনবীরভূমের রাজনগরে গাংমুড়ি-জয়পুর অঞ্চলের পাহাড়িগোড়া গ্রামে  বাড়ির পাশের জঙ্গল থেকে বিশালকায় পাইথন উদ্ধার হয়েছে।  অজগরটি লম্বায় ১১ ফুট,  ওজন ২১ কেজি। রাজনগর রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করেন পাইথনটিকে। গ্রামের মানুষরাই পাইথনটিকে দেখতে পান। খবর দেওয়া হয় রাজনগর বন দফতরকে। বন দফতরের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।  মনে করা হচ্ছে গভীর জঙ্গলে খাবারে অভাবে পাইথনদুটি বাইরে বেরিয়ে এসেছিল।  খাবারের খোঁজে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।  উদ্ধারের পর অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...