Tuesday, June 9, 2026

Manchester United: ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন পূর্ণকালীন হেড কোচ হলেন এরিক টেন হাগ

Date:

Share post:

ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) নতুন পূর্ণকালীন হেড কোচ হলেন এরিক টেন হাগ (Erik Ten Hag)। তিন বছরের চুক্তিতে ক্লাবের দায়িত্ব নিলেন তিনি। বৃহস্পতিবার এমনটাই জানান হয় ম‍্যানইউর পক্ষ থেকে। এর আগে আয়াক্স আমস্টারডামের দায়িত্বে ছিলেন টেন হাগ। বৃহস্পতিবার আয়াক্সে দায়িত্ব ছেড়ে ম‍্যানইউর দায়িত্ব নিলেন তিনি।

বৃহস্পতিবার ম‍্যানইউর পক্ষ থেকে জানান হয়, আয়াক্সের সঙ্গে মরশুম শেষ করে ইউনাইটেডে টেন হাগ। তিন বছরের চুক্তিতে ক্লাবের দায়িত্ব নিলেন তিনি। ৫২ বছর বয়সী এই কোচ ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্বে পাশে পাবেন তার বিশ্বস্ত সঙ্গী মিচেল ভ্যান ডের গাগকে।

আয়াক্সে কোচ থাকাকালীন দারুণ সাফল্য পেয়েছেন টেন হাগ। আয়াক্সের হয়ে দুবার ডাচ লিগ-কাপ ডাবল জিতেছেন তিনি। ২০১৯ সালে তার কোচিংয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গিয়েছিল আয়াক্স।

আরও পড়ুন:Mayank Agarwal: দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে হার, ভুলতে চাইছেন ময়ঙ্ক

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...