Thursday, May 14, 2026

ফের দিল্লির রোহিণী আদালতে গুলি, কোর্ট চত্বরে আতঙ্ক

Date:

Share post:

ফের দিল্লির রোহিণী আদালতে গুলি চলার ঘটনা। জানা গিয়েছে, এবার কোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী এলোপাথারি গুলি চালিয়েছে। এই ঘটনায় এক আইনজীবী-সহ ২জনের জখম হওয়ার খবর মিলেছে। এদিন আদালত চত্বরে এক আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির বচসা বাধে। তখনই গুলি চালায় ওই পুলিশ কর্মী। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আজ, শুক্রবার সকাল ৯ টা নাগাদ আদালতের কাজ শুরুর ঠিক আগে রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিশের এক কর্মী। আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে। তখন ওই জায়গায় আইনজীবির সঙ্গে অশান্তি চলছিল এক ব্যক্তির। পুলিশ তদন্ত করে দেখছে ওই নিরাপত্তারক্ষী ইচ্ছাকৃত গুলি চালিয়েছিল, নাকি দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটে গিয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এই রোহিনী আদালতেই গ্যাংওয়ারের জেরে গুলিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। এরপর ডিসেম্বর মাসেও বিস্ফোরণের ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল আদালতের কাজকর্ম। এদিন ফের গুলি চলায় আদালত চত্বরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন:সোনারপুরে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এসে আচমকা গুলি! তারপর যা হল…

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...