Monday, February 2, 2026

ভারত নিজের ভালো বোঝে: ফের দিল্লির বিদেশনীতির প্রশংসায় ইমরান

Date:

Share post:

পাক প্রধানমন্ত্রীর(Pakistan Prime Minister) পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফের একবার ভারতের(India) বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ইমরান খান(Imran Khan)। শুধু তাই নয়, অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে পুনরায় পাকিস্তানে সাধারণ নির্বাচনের দাবি তুললেন তিনি।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে তেহরিক ই ইনসাফের একটি সভায় উপস্থিত হয়েছিলেন ইমরান খান। সেখানেই ভারতের প্রশংসা করে তিনি বলেন, “ভারত সরকারের বিদেশনীতির বৈশিষ্ট হল, ভারত অন্যান্য দেশের সুবিধার আগে নিজ দেশের জনগনের কথা আগে চিন্তা করে।” অবশ্য ইমরানের মুখে ভারতের প্রশংসা এই প্রথমবার নয়, নিশ্চিত ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনার মুখে পড়ে ভারতের প্রশংসা করেছিলেন ইমরান। জাতির উদ্দেশ্যে ভাষণে তাঁকে বলতে শোনা গিয়েছিল, বিশ্বের কোনও শক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। আমেরিকা এবং তার পশ্চিমী মিত্রেরা পাকিস্তানকে যা বলছে, তারা ভারতকে তা বলতে পারবে না। ভারত একটি সার্বভৌম দেশ বলেই কেউ তাকে বাধ্য করতে পারে না।

আরও পড়ুন:Visva Bharati University: পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! বিশ্বভারতীর উপাচার্যর ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন

শুধু তাই নয় লাহোরের ওই সভা থেকে বিরোধী জোটের দৌলতে নবনির্বাচিত সরকারকে বরখাস্ত করার দাবিও তোলেন ইমরান। তিনি বলেন, “আমরা কখনওই আমদানি করা সরকারকে মেনে নেব না। ভুল শোধরানোর একটাই উপায় আছে। আর সেটা হল অবিলম্বে সাধারণ নির্বাচন হোক।”




spot_img

Related articles

হাতি রুখতে ‘ঐরাবত’, মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করল বনদফতর!

জঙ্গলমহলের রাস্তায় কখন যে হাতি সামনে চলে আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। আর সেই আতঙ্কে মাধ্যমিকের(Madhyamik) প্রথম দিনেই...

SIR-ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দিল্লিতে হেনস্থা! তীব্র প্রতিবাদ TMC সাংসদদের

অতিসক্রিয় দিল্লি পুলিশ। দিল্লির বঙ্গভবন থেকে শুরু করে WBSEDCL-যেখানেই পশ্চিমবঙ্গ থেকে আসা SIR প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রয়েছে, সেখানেই...

ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর

ফের একবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকা। সোমবার ভোর ৫টা ৩৫ মিনিট...

হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের

খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল সিংঘম-পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে (Film director Rohit Shetty)। ইতিমধ্যেই হামলার দায় শিকার...