Tuesday, June 16, 2026

ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর

Date:

Share post:

ফের একবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকা। সোমবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ বারামুলা জেলার পত্তন শহর এবং তার সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এদিনের কম্পনের বিষয়ে জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প বুঝতে পেরে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। ভূমিকম্পের উৎসস্থল গুলমার্গ থেকে উত্তর-পূর্বে মাত্র ১০ কিলোমিটার দূরে পত্তন এলাকায় ছিল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন উৎপন্ন হয়। আরও পড়ুন: হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের

এদিন ভোরবেলা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেখানকার কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভোর সাড়ে ৩টে নাগাদ আন্দামানে ভূমিকম্প হয়। কম্পনের উৎপত্তি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে। কাশ্মীর এবং আন্দামান ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ফলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি না হলেও একই দিনে দুই জায়গায় ভূমিকম্প বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...