Monday, May 18, 2026

Rohit Sharma: ‘ধোনির কাছেই ম‍্যাচটা হেরে গিয়েছি’, বললেন মুম্বই অধিনায়ক

Date:

Share post:

চলতি আইপিএলে (IPL) এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। বৃহস্পতিবার যখন চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে জয় পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) দল, ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) দুরন্ত ইনিংস জয় ছিনিয়ে নেয় মুম্বইয়ের কাছ থেকে। সিএসকের কাছে ৩ উইকেটে হারে মুম্বই। আর এই হারের পর কার্যত হতাশ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। বললেন, ধোনির কাছেই হেরে গিয়েছি ম‍্যাচটা।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” শেষ দিকে আমরা দুর্দান্ত লড়াই করেছি। ম্যাচেও ছিলাম। ব্যাট হাতে ভাল খেলতে পারিনি। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখে দিয়েছিল। কিন্তু শেষ দিকে ধোনি এসে একাই ম্যাচটা আমাদের হাত থেকে কেড়ে নিল। আমরা সবাই জানি ও কতটা ঠান্ডা মাথায় খেলতে পারে। শেষ ওভার পর্যন্তও আমরা ওদের চাপে রেখেছিলাম। কিন্তু ধোনি যে রকম শান্ত ছিল একই ভাবে প্রিটোরিয়াসও আমাদের ঠান্ডা মাথায় হারিয়ে দিয়ে গেল। বিশেষভাবে ধোনির কাছে আমরা ম‍্যাচটা হেরে গিয়েছি।”

আরও পড়ুন:Roy Krishna: প্রয়াত রয় কৃষ্ণার বাবা বাল কৃষ্ণা

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...