Sunday, May 10, 2026

Earth Day: আজ আর্থ ডে, পরিবেশ সুরক্ষায় নয়া ভাবনা গুগল ডুডলের

Date:

Share post:

আজ আর্থ ডে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। পরিবেশ সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করতে গুগলও একটি ডুডল তৈরি করেছে। যা স্বাভাবিকভাবেই আজকের দিনের আবহাওয়ার পরিবর্তনের জন্য যথাযথ। এদিনের গুগল ডুডলে দেখা গিয়েছে পৃথিবীর নানা অংশের দৃশ্য। এর মধ্যে প্রবাল দ্বীপ যেমন রয়েছে তেমনই রয়েছে হিমবাহ কিংবা সবুজ প্রকৃতির দৃশ্যও। দেখা গিয়েছে, মানুষের অবহেলা ও অন্যান্য কারণে কীভাবে দশকের পর দশক ধরে অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে পৃথিবীর নানা ভূমিরূপ।

আরও পড়ুন:পাকিস্তান ছাড়তে পারবেন না ইমরানের মন্ত্রীরা: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত শাহবাজের


গুগল জানিয়েছে, গ্রিনহাউস গ্যাস নিষ্ক্রমণই জলবায়ুর পরিবর্তনের অন্যতম কারণ। রাষ্ট্রসংঘ জানিয়েছে, গ্রিনহাউস গ্যাস যত পৃথিবীর উপরের অংশকে কম্বলের মতো জড়িয়ে ধরেছে, ততই তা সূর্যের উত্তাপকে শুষতে শুরু করেছে। এর ফলেই বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। ইতিহাসের হিসেবে, পৃথিবী এই মুহূর্তে যত দ্রুত গলছে তা সর্বকালীন রেকর্ড।

আর্থ দিবসে একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি বছর ২২ এপ্রিল পরিবেশ সুরক্ষার সমর্থনে উদযাপিত হয়। ১৯৭০ সালে প্রথম পালিত হয় বসুন্ধরা দিবস। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশে আর্থ ডে নেটওয়ার্ক দ্বারা বিশ্বব্যাপী অনুষ্ঠান হয়। ডুডলসটি গ্রহের চারপাশে চারটে বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তনের ছবি প্রদর্শিত করেছে।

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...