Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সন্তোষ ট্রফির তৃতীয় ম‍্যাচে দুরন্ত জয় পেল বাংলা । শুক্রবার মেঘালয়কে ৪-৩ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লা এবং মহিতোষ রায়।

২) ফের করোনারথাবা দিল্লি ক‍্যাপিটালসে। এবার করোনায় আক্রান্ত দিল্লি কোচ রিকি পন্টিং এর পরিবারের এক সদস‍্য। দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে।

৩) শুক্রবার দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রানে জিতল রাজস্থান রয়‍্যালস। ১১৬ রান করে ম‍্যাচের সেরা রাজস্থানের জস বাটলার। ম্যাচের শেষ ওভারে চূড়ান্ত নাটক। মাঠের আম্পায়াররা নো বল ডাকেননি। তাতে ক্ষোভ প্রকাশ করে দিল্লি শিবির।

৪) শুরু হয়ে গিয়েছে আই লিগের চ্যাম্পিয়নশিপ পর্ব। শনিবার নৈহাটি স্টেডিয়ামে তার প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে নামছে মহামেডান স্পোর্টিং। এই পর্বের উপরেই নির্ভর করছে তাদের আই লিগ জয়।

৫) প্রয়াত রয় কৃষ্ণার বাবা বাল কৃষ্ণা। গত রবিবার লাউটোকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। কিছুদিন আগেই শাশুড়িকে হারিয়েছেন এটিকে মোহনবাগানের ফিজির তারকা। এবার বাবাকে হারালেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast News

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...