Thursday, May 21, 2026

Sealdah Station:আরও বড় হচ্ছে শিয়ালদহ স্টেশন, সব প্ল্যাটফর্মেই ১২ বগির ট্রেন

Date:

Share post:

প্রতিদিন বাড়ছে যাত্রীর ভিড়, ৯ কামরার (Coach)ট্রেনে আর সামাল দেওয়া যাচ্ছে না। এই দৃশ্য শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের ভীষণ পরিচিত। বিশেষ করে শিয়ালদহ স্টেশনের (Sealdah) নর্থ সেকশনে (North Section) এই ছবি প্রতিদিন সমস্যায় ফেলেন লক্ষ লক্ষ যাত্রীদের। যেখানে ১২ বগির ট্রেন চলছে সর্বত্র, সেখানে পূর্ব ভারতের অন্যতম বড় স্টেশনের নর্থ সেকশনে যে ৫টি প্ল্যাটফর্মের আয়তন ছোট হওয়ার কারণে এখনও ৯ কামরার (Coach)ট্রেন দাঁড়ায়। তাই এবার যাত্রী স্বাছ্যন্দের কথা ভেবে এবার বড় হচ্ছে প্ল্যাটফর্ম (Platform)।

শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য সুখবর! আর অফিস টাইমের ভিড়ের ঠেলায় আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা থাকবে না, ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। উল্লেখ্য কলকাতার (Kolkata)সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন শিয়ালদহ স্টেশন (Sealdah Station)। প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। সকাল হোক বা দুপুর কিংবা সন্ধ্যে, জমজমাট শিয়ালদহ স্টেশন চত্বর। আর অফিস টাইমের শিয়ালদহ মানে যেন অপ্রতিরধ্য জনস্রোত, ভিড়ের চাপে প্রাণ ওষ্ঠাগত। সেই ভিড় সামাল দিতে এবার প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে নর্থ সেকশনে। রেল সূত্রে খবর যে ৫টি প্ল্যাটফর্মে এখন ৯ কামরার (Coach) ট্রেন দাঁড়াতে পারে, সেখানে যাতে ১২ কামরার ট্রেন প্রবেশ করতে পারে, তারই ব্যবস্থা করা হচ্ছে এবার। ট্রেনে যাত্রীধারণ ক্ষমতা বাড়িয়ে প্ল্যাটফর্মের ভিড় নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদী রেলকর্তৃপক্ষ।

Corona Virus : করোনা বাড়ছে দেশে, বাংলাতেও, বাড়তি নজর টিকাকবণে

শিয়ালদহ নর্থ সেকশন থেকে মূলত গেদে, বনগাঁ, কৃষ্ণনগর- এই সব শাখার লোকাল ট্রেন ছাড়ে। আর এই সবকটা রুটের ভিড় প্রতিদিনের চেনা ছবি। স্টেশনে ভিড় কমাতে সব প্ল্যাটফর্ম থেকেই যাতে ১২ কামরার লোকাল ট্রেন ছাড়া যায়, এবার তারই ব্যবস্থা করা হচ্ছে। শিয়ালদহ ২, ৩, ৪, ৫ ও ১০ নম্বর প্ল্যাটফর্ম এখনও স্বল্প দৈর্ঘ্যের। ওই ৫টি প্ল্যাটফর্মে শুধুমাত্র ৯ কামরার লোকাল ট্রেন দাঁড়াতে পারে। জানা যাচ্ছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রেল বোর্ডের তরফে বাজেট বরাদ্দ করা হয়েছে ১২ কোটি টাকা।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...