Thursday, May 21, 2026

ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে না যাওয়ার পরামর্শ UGC, AICTE-র

Date:

Share post:

উচশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের প্রতিবেশী পাকিস্তানের(Pakistan) মাটি এড়িয়ে চলার নির্দেশ জারি করল ভারত(India)। শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন(AICTE) এই সংক্রান্ত এক বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে, যেসব পড়ুয়া ভারতে রয়েছেন এবং অন্য দেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে এবার থেকে পাকিস্তানকে এড়িয়ে চলতে হবে। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত নতুন বিষয় নয়, তবে সরকারের তরফে এহেন নির্দেশিকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের তরফে যৌথ বিবৃতি জারি করে জানানো হয়েছে, যে সকল ভারতীয় পড়ুয়া পাকিস্তান থেকে ডিগ্রি অর্জন করবে তারা পরবর্তীকালে ভারতে চাকরি বা উচ্চশিক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তবে এই নির্দেশিকা পাকিস্তানি অভিবাসী যাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এমনটাও জানানো হয়েছে।

আরও পড়ুন:Sealdah Station:আরও বড় হচ্ছে শিয়ালদহ স্টেশন, সব প্ল্যাটফর্মেই ১২ বগির ট্রেন

প্রসঙ্গত, এর আগে ভারতীয় শিক্ষার্থীদের চিনে পড়তে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। তার এক মাসেরও কম সময়ের মধ্যে জারি হল নতুন নির্দেশিকা। তবে পাকিস্তানে পড়তে না যাওয়ার নির্দেশের পিছনে কোনও কারণ অবশ্য জানানো হয়নি। তবে চিনের ক্ষেত্রে কারণ ছিল চিন সরকার ইতিমধ্যেই সেখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান করেছে।




Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...