Friday, May 15, 2026

Mohunbagan: ১৫ দিনের মধ্যে সভাপতি চূড়ান্ত করতে চায় মোহনবাগান

Date:

Share post:

দিন পনেরোর মধ্যে ক্লাবের সভাপতি চূড়ান্ত করে ফেলতে চায় মোহনবাগানের ( Mohunbagan) নতুন কার্যকরী কমিটি। নির্বাচনের পর শনিবারই ছিল প্রথম বার্ষিক সাধারণসভা। সেখানে আগের কার্যকরী কমিটিতে নেওয়া সিদ্ধান্তগুলি সদস্যদের জানানো হয়। পাশাপাশি ২০২০-২১ আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাবও পাস হয়। হিসেবে ৫১ লক্ষ টাকার ঘাটতি দেখানো হয়েছে।

সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানান, ১৫ দিনের মধ্যে সভাপতির নাম চূড়ান্ত করার চেষ্টা চলছে। ১৫ মে-র মধ্যে ক্লাব তাঁবু সংস্কারের কাজ শেষ হয়ে যেতে পারে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলে তাঁবুর উদ্বোধন হবে। তবে চুনী গোস্বামী নামাঙ্কিত ক্লাবের গেট তৈরিতে একটু সময় লাগবে। এদিন ক্লাব সচিব আরও বলেন, মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আর্থিকভাবে ক্লাবকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগও নিচ্ছে রঞ্জন বোসের নেতৃত্বাধীন প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি। সদস্য কার্ড এখন থেকে একটাই হবে। সদস্য চাঁদা অনলাইনে আদায় হবে। তার জন্য সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা নেওয়া হবে। ক্লাবের ওয়েবসাইট, ট্যুইটার, ফেসবুকও দ্রুত চালু করবে ক্লাব। এদিকে, আগামী মাসে এএফসি কাপে মোহনবাগানের ম্যাচ দুপুর দুটোয় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। সচিব বললেন, ‘‘আমরা এএফসি-র কাছে আবেদন করব ম্যাচের সময় বদলের। মে মাসে কখনও দুপুর দুটোয় ফুটবল খেলা হয় না। এটা কাশ্মীর নয়।’’

আরও পড়ুন:KKR: ফের হার কেকেআরের, ৮ রানে জয় হার্দিকের গুজরাতের

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...