Monday, May 25, 2026

I-League: শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র মহামেডানের

Date:

Share post:

আই লিগের (I-League) চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করল সাদা-কালো।

প্রথমার্ধে ৬ মিনিটে ডেভিড মুনোজের গোলে এগিয়ে যায় শ্রীনিধি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলদাতা ওগানা। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে মহামেডান। একের পর এক গোলের সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত ৭৪ মিনিটে সফল হয় ব্ল্যাক প্যান্থাররা। নিকোলা স্টোজানোভিচের পাস থেকে ফয়জল আলি গোল করে ব্যবধান ২-১ করেন। খেলার শেষ মিনিটে মহামেডানের পরিত্রাতা হয়ে দাঁড়ান সুজিত সাধু। নিকোলার কর্নার থেকে গোল করে মহামেডানের এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি। ম্যাচের পর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন,  “দু’গোলে পিছিয়ে পড়ার পর বিরতিতে ছেলেদের বলি, তোমরা ঠিক পারবে ম্যাচে ফিরে আসতে। দ্বিতীয়ার্ধে দল ভাল খেলেছে। গোলের সুযোগ নষ্ট করায় ম্যাচটা আমরা জিততে পারিনি।”

আরও পড়ুন:Mohunbagan: ১৫ দিনের মধ্যে সভাপতি চূড়ান্ত করতে চায় মোহনবাগান

 

 

Related articles

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...