Wednesday, May 13, 2026

Ravi Dahiya: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় রবি দাহিয়ার

Date:

Share post:

এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে (Asian Wrestling championship) সোনার পদক জয় রবি দাহিয়ার (Ravi Dahiya)। শনিবার মঙ্গোলিয়ায় ৫৭ কেজি ওজন বিভাগে এই পদক জিতেছেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) রুপোর পদক জয়ী। রবি কুমার দাহিয়া ফাইনালে হারিয়েছেন কাজাখস্তানের রাখাত কালজানকে। অপরদিকে ৬৫ কেজি বিভাগে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল বজরং পুনিয়াকে। ফাইনালে তিনি হেরেছেন ইরানের রহমান মুসার কাছে।

শনিবার ম‍্যাচের প্রথমে পিছিয়ে থাকলেও, পরে দুর্দান্ত ক‍ামব‍্যাক করেন রবি। ম্যাচের ফল ১২-২। আপ ফ্রিস্টাইল ইভেন্টে প্রতিপক্ষের খেলোয়াড়কে পরাজিত করেছিল। রবি প্রাথমিকভাবে ফাইনালে কালজানের বিরুদ্ধে পিছিয়ে ছিলেন, এরপর টানা ছয়টি দুই পয়েন্ট পান।

২০২২ সালে এই কুস্তি চ্যাম্পিয়নশিপে এটি প্রথম স্বর্ণপদক। রবি এর আগে ২০২০ সালে দিল্লিতে এবং ২০২১ সালে আলমাটিতে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। এভাবেই সোনার পদকের হ্যাটট্রিক করলেন রবি কুমার দাহিয়া।

আরও পড়ুন:Wriddhiman Saha: ঋদ্ধিকে হুমকি দেওয়ার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হচ্ছেন বরিয়া মজুমদার

 

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...