Thursday, June 4, 2026

RCB: হায়দরাবাদের বিরুদ্ধে হার দিয়ে শিক্ষা নিতে মরিয়া আরসিবি অধিনায়ক

Date:

Share post:

শনিবার রাতে আইপিএলের ( IPL) ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৯ উইকেটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় আরসিবি (Faf Du Plessis) । যদিও এই হার নিয়ে হতাশ হতে নারাজ আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বরং এই হার থেকে শিক্ষা নিতে মরিয়া তিনি।

সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন, “এই হার নিয়ে আবেগ দেখানো উচিত নয়। অফিসে একটা খারাপ দিনের মতো এটা। এর থেকে শিক্ষা নিতে হবে। অনেক দিনের প্রতিযোগিতা এটা, আমাদের এগিয়ে যেতে হবে।”

এরপাশাপাশি ডুপ্লেসি বলেন,” প্রথম চার ওভারে অতগুলো উইকেট হারানো উচিত হয়নি। আমাদের ইনিংস গড়ার দিকে মন দেওয়া উচিত ছিল। রান কিছু কম হলেও সেই জুটি গড়তে হত। যে সময় বল সুইং করছে, সিম করছে, ওই সময়টা দেখে খেলা উচিত ছিল। আমরা এই গুলো থেকে শিক্ষা নিতে চাই। আর এই শিক্ষা নিয়ে আগামী ম‍্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।”

আরও পড়ুন:Ravi Dahiya: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় রবি দাহিয়ার

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...