Friday, May 15, 2026

Rohit Sharma: চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, আবেগঘন বার্তা রোহিতের

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbsi Indiance)। কিন্তু চলতি মুরশুমে নিজেদের পারফরমেন্সে হতাশ করেছে রোহিত শর্মারা। চলতি মরশুমে এখনও পযর্ন্ত একটিও জয়ের মুখ দেখতে পায়নি মুম্বই। টানা আট ম‍্যাচে জয়হীন। আর যার ফলে, ২০২২ সালে আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা। আর এই হতাশ জনক পারফরম্যান্সের জন‍্য সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন মুম্বই অধিনায়ক। সোমবার টুইটারে হিটম‍্যান লেখেন, আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা করতে পারিনি, পাশে থাকার জন‍্য ধন‍্যবাদ।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,”আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা করতে পারিনি, এটা খেলায় হয়েই থাকে। আমি আমার দল এবং এর পরিবেশকে ভালোবাসি। আমি আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের প্রতি আস্থা দেখিয়েছেন এবং দলের প্রতি অটুট আনুগত্য দেখিয়েছেন।”

চলতি আইপিএলে একেবারেই হতাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে মুম্বইয়ের ব‍্যাটরদের পারফরম্যান্স সমলোচিত হচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে। এমনকি দলের ব‍্যাটারদের পারফরম্যান্সে হতাশ কোচ মাহেলা জয়বর্ধনেও। রোহিত শর্মা, ইশান কিষানদের নিয়ে আলোচনায় বসতে চান তিনি।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...