Thursday, June 4, 2026

Weather Forecast: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায়

Date:

Share post:

বৈশাখেই হাঁসফাঁস করা গরমে ওষ্ঠাগত প্রাণ। রোদের তীব্রতায় পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:Heat Wave:গরমের দাপট থেকে বাঁচতে ‘মর্নিং স্কুল’ চালুর নির্দেশ শিক্ষা দফতরের

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ মাস কলকাতায় বৃষ্টি নেই। গরমে নাজেহাল শহরবাসী।সোমবারের পর মঙ্গলবারও গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে। এছাড়াও উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি।


কলকাতায় আজ, মঙ্গলবারও অস্বস্তিকর আবহাওয়া। আর্দ্রতাজনিত গরমে নাজেহাল তিলোত্তমাবাসী। মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তীব্র গরমের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৮ এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।উল্টে জয়সলমিরের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় গরম বাড়ছে। পিছিয়ে নেই কলকাতাও। ভ্যাপসা, গুমোট গরমে গলদঘর্ম অবস্থা।তবে গোটা এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উল্টে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...