Friday, April 17, 2026

বাড়ছে করোনা, অস্ত্র টিকা: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের একাধিক রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস(Covid-19)। বিপদ আঁচ করে পরিস্থিতি মোকানবিলায় বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা(Chief Ministers)। এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister)।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের অবস্থা বাকি দেশগুলির তুলনায় অনেক ভালো। তবে শেষ ২ সপ্তাহে করোনার প্রকোপ বাড়ছে। ফলে আমাদের সস্তরক হতে হবে। কয়েকমাস আগে করোনার তৃতীয় ঢেউ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা অভিযানে অনেক সাহায্য পেয়েছি। দেশের প্রতিটি কোনায় ভ্যাক্সিন পৌছে গিয়েছে। মনে রাখতে রাখতে হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাক্সিনই আমাদের মূল অস্ত্র। দেশে নতুন করে স্কুলগুলি চালু হয়েছে এই অবস্থায় করোনা বাড়ায় চিন্তিত অভিভাবকরা। যদিও বাচ্চাদের ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। স্কুল গুলিতে আমাদের বিশেষ অভিযান চালাতে হবে।

আরও পড়ুন:দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি নির্বাচন নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “তৃতীয় ঢেউয়ের সময়ে আমরা ৩ লাখেরও বেশি কেস দেখেছি। এবং দেশের সব রাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা পরিস্থিতির উপর নজর রাখছে। এখন ছোটদের টিকাকরণই আমাদের প্রাথমিক লক্ষ্য, বয়স্কদের জন্য চলবে বুস্টার ডোজ। খেয়াল রাখতে হবে যাতে প্যানিক সৃষ্টি না হয়। স্বাস্থ্য কাঠামো উন্নত করার পাশাপাশি কেন্দ্র- রাজ্য বোঝাপোড়া আরও বাড়াতে হবে আমাদের।”




Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...