Wednesday, February 25, 2026

‘গুজরাট মডেল’ শিখতে আহমেদাবাদে প্রতিনিধিদল কেরলের, ‘আঁতাত’ তোপ কংগ্রেসের

Date:

Share post:

একটা সময় দেশব্যাপি গুজরাট(Gujrat) মডেলের ঢাক পিটিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবার সেই বিজেপি(BJP) শাসিত গুজরাট থেকে প্রশাসনিক অনুপ্রেরণা নিতে চাইছে বাম রাজ্য কেরল। গুজরাট রাজ্যে কীভাবে সরকারি প্রকল্প কার্যকর হচ্ছে, কীভাবে তা নাগরিকদের কাছে পৌঁছে যাচ্ছে এসব জানতেই গুজরাট গেলেন মুখ্যসচিবের নেতৃত্বে কেরল(Kerala) সরকারের দুই সদস্যের প্রতিনিধি দল।

গুজরাট সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারের তরফে একটি ড্যাশবোর্ড রয়েছে। আর সেখান থেকেই সবকিছু নিখুঁতভাবে পরিচালনা করা হয় সরকারের তরফে। আর সেই সম্পর্কেই বিস্তারিত খোঁজ নিতে গুজরাট আসছে কেরলের প্রতিনিধি দল। এবিসয়ে কেরল সরকারের তরফে জানানো হয়েছে মতাদর্শ গত ভাবে দুই রাজ্য ভিন্ন মেরুতে অবস্থান করলেও রাজ্যবাসীর উন্নয়নের স্বার্থে মতাদর্শ কখনও বাধা হতে পারে না।

আরও পড়ুন:উপত্যকায় সেনার গুলিতে খতম ২ আল বদর জঙ্গি

যদিও কেরল সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কেরলের বিরোধী শিবির। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে, সিপিএম ও বিজেপির মধ্যে যে আঁতাত তৈরি হয়েছে সেটা বিজয়ন সরকারের এহেন সিদ্ধান্তে আরও স্পষ্ট হয়ে উঠল। কংগ্রেস নেতা কে সুধাকরণ এদিন সংবাদ মাধ্যমকে বলেন, “সরকার কি রাজ্যে সেই ‘গুজরাট মডেল’ চালু করতে চাইছে, যে গুজরাট উগ্র হিন্দুত্বের আঁতুড়ঘর, যে গুজরাট সংখ্যালঘুদের রক্ত চুষেছে। সরকারি স্তরে বিজেপি এবং সিপিএমের মধ্যে যে আঁতাঁত তৈরি হয়েছে, সেটাও সরকারের এই সিদ্ধান্তে স্পষ্ট।” অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে, কেরল মডেল যে পুরোপুরি ব্যর্থ সেটা সরকারের এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে। কেরল সরকারের উচিৎ এই রাজ্যে গুজরাট মডেল চালু করা।




spot_img

Related articles

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...