Thursday, May 14, 2026

আরও ২-৩ দিন গরমে ঝলসাবে দক্ষিণবঙ্গ, জানালো হাওয়া অফিস

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়(strom )বৃষ্টি এবং কালবৈশাখীর( Kalvaishakhi)  পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর( Meteorological Department)। কিন্ত কালবৈশাখী তো দুরস্থান ছিটে ফোঁটার বৃষ্টির দেখা মেলেনি। তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। চলছে তাপপ্রবাহ ঠিক এই সময় বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরো একবার হতাশ হলেন দক্ষিণবঙ্গের মানুষ। দফতর সূত্রের খবর  উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলো শুকনোই থাকবে। আগামী আরও ২, ৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কিছু জেলায় অল্প স্বল্প, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দিতে পারে তা খুবই সামান্য। যদিও জানা গেছে ২ মে-র পর কলকাতায় বৃষ্টি হতে পারে। ওই সময় কলকাতার তাপমাত্রা ৩৪- ৩৬ ডিগ্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। আবহাওয়া অফিস জানাচ্ছে, পয়লা মে থেকে আকাশে মেঘের সঞ্চার হবে। ফলে ওই সময় থেকে বাতাসে আপেক্ষিক আদ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দফতরের অধিকর্তা গণেশ দাস জানালেন, আগামী ২-৪ মে বৃষ্টির সম্ভাবনা বেশি।  বিগত ২২ বছরে এই প্রথম এতগুলো দিন বৃষ্টিহীন কলকাতা। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতায় শেষ বৃষ্টি হয়েছে। এবার গোটা দেশেই বর্ষা স্বাভাবিক হবে বলে জানান তিনি।




Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...