Tuesday, June 23, 2026

রিজেন্ট পার্কে প্রোমোটারের রহস্য মৃত্যু

Date:

Share post:

রিজেন্ট পার্ক থানার এলাকায় এক প্রোমোটারের রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত মানসিক অবসাদের কারণে ওই প্রোমোটার আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রোমোটারের নাম সুশান্ত মুখোপাধ্যায়। বয়স ৫০ । রিজেন্ট পার্ক থানা এলাকায় রিজেন্ট কলোনির বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সুশান্তবাবু। কলকাতার বেশ কয়েকটি এলাকায় একসঙ্গে কাজ চলছিল সুশান্তর। সম্প্রতি বাজারে বহু টাকা ধার হয়ে গিয়েছিল বলে খবর। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রোমোটারের ঝুলন্ত দেহ।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...