Friday, May 15, 2026

মে দিবসে ৩৩-এ পা অনুষ্কার, কী সারপ্রাইজ গিফট পেলেন বিরাট ঘরণী

Date:

Share post:

আজ অর্থাৎ পয়লা মে  ৩২ পেরিয়ে ৩৩ এ পা রাখলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। মে দিবসে শুভেচ্ছার বন্যা সোশ্যাল  মিডিয়ায়। কিন্তু সবাই অপেক্ষায় ছিলেন বিরাটের পোস্টের  জন্য। অবশেষে স্ত্রীর জন্মদিনে(Birthday) ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন পোস্ট  দিলেন স্বামী বিরাট কোহলি( Virat Kohli)। লিখলেন, ‘ভাগ্যিস তুমি জন্মেছিল, জানিনা তুমি না থাকলে কী হতো।’

এই মূহুর্তে আই পি এল নিয়ে ব্যস্ত বিরাট । ভরা ক্রিকেট মরশুম। অনুষ্কাকে মাঝেমধ্যেই স্টেডিয়ামে দেখতে পাওয়া যাচ্ছে। স্বামীর পাশে থাকছেন তিনি। ৩০ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের প্রথম অর্ধশত রান করে পত্নী অনুষ্কাকে আগাম জন্মদিনের সারপ্রাইজ গিফট দিয়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এইদিন অনুষ্কা নিজে উপস্থিত  ছিলেন গ্যালারিতে। স্বামীর সাফল্যে উচ্ছসিত হতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটে ডাক পড়ে বিরাট অনুষ্কার। তখনও তাঁরা বিরুষ্কা হননি। সেখান থেকে রূপকথার  প্রেমকাহিনীর শুরু। তারপর একটু একটু করে ভাল লাগা, প্রেম এবং শেষে পরিণয়। অভিনেত্রী ,প্রেমিকা ,স্ত্রী এর পর এখন অনুষ্কা একজন মা। গত ১১ জানুয়ারি জন্ম নিয়েছে  বিরাট অনুষ্কার মেয়ে ভামিকা। দুই থেকে তিন হয়েছেন তাঁরা। ভীষণ খুশি বিরুষ্কা দম্পতি। মেয়ের বয়স দুমাস পেরতেই অনুষ্কা সবাইকে অবাক করে আবার ফিরে গেছেন শুটিং ফ্লোরে।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...