Sunday, May 17, 2026

উন্নাওয়ে ধর্ষণের পর নার্সের হত্যা! NHRC ঘুমাচ্ছে? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কাজের প্রথম দিনেই মর্মান্তিক পরিণতি এক নার্সের। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার নার্সিংহোমে। যদিও পরিবারের অভিযোগ, প্রথমে তাঁকে ধর্ষণ এবং পরে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাওয়ে। এই ঘটনার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

চাকরির প্রথম দিনেই হাসপাতালের ঘর থেকে উদ্ধার হল নার্সের দেহ। শনিবারের এই ঘটনাকে ঘিরে ফের নতুন করে উত্তেজনা ছড়াল উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় একটি FIR দায়ের করেছে মৃতার পরিবার।

ওই নার্সের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় ফের যোগীরাজ্যে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একটি হাসপাতালে যেখানে নার্সরা অসুস্থ রোগীদের সুস্থ করে তোলেন, সেই নার্সের মর্মান্তিক মৃত্যু কীভাবে হল? কেনই বা হল? কেনই বা ধর্ষণের অভিযোগ উঠল? ওয়াকিবহাল মহলের প্রশ্ন তাহলে কি যোগীরাজ্যে হাসপাতালও সুরক্ষিত নয়?

এই ঘটনায় সরব হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেন, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভয়াবহতা অব্যাহত! চাকরির প্রথম দিনেই ধর্ষণের শিকার হন তরুণী নার্স। জাতীয় মানবাধিকার কমিশন এখনও ঘুমাচ্ছে?”

আরও পড়ুন- Uttarpradesh: গোরক্ষনাথ মঠে হামলায় মূল অভিযুক্তের জঙ্গি যোগ! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...