Monday, June 8, 2026

Uttarpradesh: গোরক্ষনাথ মঠে হামলায় মূল অভিযুক্তের জঙ্গি যোগ! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Date:

Share post:

গত এপ্রিলে গোরক্ষপুরে (Gorakhpur) গোরক্ষনাথ মঠের বাইরে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মূল অভিযুক্ত আহমেদ মুরতাজা আব্বাসিতর ধারাল অস্ত্রের কোপে জখম হন দুই পুলিশ কর্মী। সেই সময় এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলেই চিহ্নিত করে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government)। ক্রমশ সেই সন্ত্রাস যোগ আরও স্পষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। মুরতাজাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ক্রমশ স্পষ্ট হচ্ছে তাঁর জঙ্গি যোগ।বিশ্বত্রাস জঙ্গি গোষ্ঠী আইসিসের হয়ে লড়াই করতে চেয়েছিল শপথ নিয়েছিল অভিযুক্ত মুরতাজা।

তদন্তকারী অফিসারেরা ঠিক কী জানতে পেরেছেন এই সন্ত্রাস যোগের বিষয়ে? উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার সূত্রে ২০১৪ সাল থেকেই আইসিসের সঙ্গে যোগাযোগ তৈরি হয় মুরতাজার। আরেক আইসিস সদস্য মেহেন্দি মাসুদের সঙ্গে পরিচয় হওয়ার পরই এই যোগ তৈরি হয়। ওই বছরই অবশ্য গ্রেপ্তার হয় মাসুদ। কিন্তু এরপরও ধৃত মাসুদ নিয়মিত যোগাযোগ রাখত মুরতাজা। অভিযুক্ত নিজেই জানিয়েছেন, তিনি নিয়মিত ইন্টারনেটে একে-৪৭, ৫-৪ কার্বাইনের মতো অস্ত্রশস্ত্র সম্পর্কে পড়াশোনা করত। এমনকি  এয়ার রাইফেল নিয়ে অনুশীলন পর্যন্ত চলত।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে আইআইটির (IIT) প্রাক্তনী মুরতাজা এটিএসের ব়্যাডারে ছিল। এমনকী, ছদ্মবেশে তার বাড়িতে হানা দিয়েছিলেন এটিএস কর্তারা। কিন্তু সেই সময় সাফল্য মেলেনি। পরবর্তীতে গোরক্ষপুরের মন্দিরে হামলার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছেk মুরতাজাকে।তাঁরমোবাইলে জেহাদি ভিডিও মিলেছে বলেও জানিয়েছে পুলিশ। এবার সেই সূত্র ধরে এবং মুরতাজার বাকি সঙ্গীদের জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- ললিপপ-রাজনীতি বিশ্বাসী নই: আরও চড়া সুর ‘বাগী’ অর্জুনের

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...