Monday, June 15, 2026

তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুলের প্রবেশে নিষেধাজ্ঞা

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপকে অনুমতি দেওয়া হবে না। এমনটাই জানিয়ে কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে(Osmania University) প্রবেশের অনুমতি দিল না তেলেঙ্গানার(Telengana) ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আগামী ৬ ও ৭ মে তেলেঙ্গানা সফরে যাবেন তিনি। এবং যেভাবেই হোক পড়ুয়াদের সঙ্গে তিনি দেখা করবেন।

জানা গিয়েছে, রাহুল গান্ধীর তেলেঙ্গানা সফরে পাঁচ লক্ষ সমর্থকসহ বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে রাহুলের অনুষ্ঠানের অনুমতি নিয়ে এখনও আয়োজকদের কিছুই জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। কংগ্রেসের (Congress) তরফে বলা হয়েছে, ২৩ এপ্রিল এই অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সঙ্গে এটাও জানান হয়েছিল, এই অনুষ্ঠান একদমই অরাজনৈতিক হবে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ২০১৭ সালের পর থেকে প্রায় প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গোটা ঘটনায় টিআরএস সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে তেলেঙ্গানা কংগ্রেস।

আরও পড়ুন:যোগীরাজ্যে গ্যাংস্টারের বাড়িতে তল্লাশির সময় মেয়ের মৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ

এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ রেভান্থ রেড্ডি এপ্রসঙ্গে বলেন, “রাহুল গান্ধীকে নিয়ে কেসিআর কোম্পানি এত ভয় পাচ্ছে কেন?” কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, “এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কেসিআর কোম্পানির মনে রাখা উচিত পৃথক তেলেঙ্গানা রাজ্য তৈরি করতে অগ্রণী ভূমিকা ছিল সোনিয়া গান্ধীর। আজ কেসিআর পরিবার যে ক্ষমতা ভোগ করছে তা সোনিয়ার দান।”




Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...