Friday, May 15, 2026

ঈদের সকালে রিজওয়ানুরের মায়ের পাশে মমতা-অভিষেক

Date:

Share post:

পরেনো বছর আগে অভিশপ্ত দিনে পুত্রের দেহ মিলেছিল পাতিপুকুরে রেললাইনে। ঈদের আনন্দের মধ্যেই সেই ক্ষত নিয়ে বসে রয়েছেন রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahaman) মা কিশওয়ার জাহান (Kishowar Jahan)। মঙ্গলবার, ঈদের সকালে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমে পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়ির সামনে বেদিতে মালা দেন মমতা। এরপর রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমানের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলেন মমতা ও অভিষেক। মিনিট ২৫ সেখানে থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ফিরে যান তাঁরা।

২০০৭-এর ২১ সেপ্টেম্বর রাতে পাতিপুকুরে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় রিজওয়ানুরের দেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন কিশওয়ার জাহান। ৩ বছর পরে রিজওয়ানুরের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন, সেই মায়ের সঙ্গে দেখা করলেন মমতা-অভিষেক। আপ্লুত রিজওয়ানুরের পরিবার।




Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...