Tuesday, April 21, 2026

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ‘জঙ্গি’ নইমকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিল হাইকোর্ট

Date:

Share post:

প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের আবেদন করল লস্কর-ই-তৈবার সদস্য নইম। মানববোমা তৈরি ও এখানে জঙ্গি তৈরি করার লক্ষ্য নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল বলে অভিযোগ। নাশকতামূলক কাজে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। নাম জড়ায় মুম্বই হামলার ঘটনাতেও। বনগাঁ (Bongaon) আদালত নইমকে ফাঁসির (Execution) নির্দেশ দেয়।

এই রায়ের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় নইম। নিজেকে নিরাপরাধ বলে দাবি করে সে। মঙ্গলবার, ঈদের দিন শুনানিতে বিচারপতি তাকে নির্দোষ প্রমাণের জন্য ১৭ মে পর্যন্ত সময় দিলেন। পাশাপাশি, নইমের জন্য আইনজীবী নিয়োগে রাজ্য লিগাল এইডকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

 

লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য সন্দেহে ২০১৭ সালে নইমকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানির পরে বনগাঁ আদালত নইমের মৃত্যুদণ্ডে আদেশ দেয়। তবে, হাই কোর্ট অনুমোদন না দিলে ফাঁসি কার্যকর হয় না। সেই জন্যই কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। এদিন, শুনানিতে নইম জানায়, এটা তার জীবন-মরণের প্রশ্ন। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুল। সে বাঁচতে চায়। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।

আরও পড়ুন- ছেলে ঈশানের সঙ্গে প্রথম ঈদ, আজ শুধুই কবজি ডুবিয়ে খাওয়া নুসরতের

 

Related articles

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...