Thursday, May 7, 2026

Bengal: রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে বাংলা

Date:

Share post:

৬ জুন থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) নকআউট পর্ব। রঞ্জি ট্রফিতে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা (Bengal) মুখোমুখি ঝাড়খণ্ড (Jharkhand)। জানা যাচ্ছে সেই ম‍্যাচে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে বাংলা দল। এমনটাই জানালেন, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,” কোয়ার্টার ফাইনালে যে দলগুলো উঠেছে, তাদের মধ্যেই যে কোনও দুটো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। দুটো দল এখনও ঠিক হয়নি। কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর প্রস্তুতি তো চলছেই। প্রায় সব ক্রিকেটারই এখন ক্লাব ক্রিকেটে খেলছে। প্রথমটি ম‍্যাচটি হবে ২৯ ও ৩০ মে। দ্বিতীয়টি হবে ৪ ও ৫ জুন। ”

প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড। বাংলা দল নিয়ে আশাবাদী সিএবি সচিব। এই নিয়ে স্নেহাশিস বলেন, ” দলটা এবার খুব ভাল খেলছে। এলিট গ্রুপের ৩২টা দলের মধ্যে বাংলার পয়েন্টই সব থেকে বেশি। মোট ১৮ পয়েন্ট নিয়ে বাংলা শীর্ষে থেকে শেষ আটে উঠেছে। ফলে এই দল নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। ভালো ফলাফলই হবে।”

প্রথমে ৪ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী রঞ্জি ট্রফির নকআউট পর্ব শুরু হতে চলেছে ৬ জুন থেকে।

আরও পড়ুন:ধোনি-বিরাটদের ম‍্যাচে প্রেমিককে বিয়ের প্রস্তাব প্রেমিকার, ভাইরাল ভিডিও

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...