Thursday, May 7, 2026

জেলায় জেলায় ফের প্রশাসনিক বৈঠক শুরু মুখ্যমন্ত্রীর, একনজরে সফরসূচি

Date:

Share post:

প্রত্যন্ত অঞ্চলের প্রশাসনিক আধিকারিকদের (Administrative officials)কাজের জন্য ছুটে আসতে হবে না নবান্নে। তিনিই মন্ত্রিসভাসহ  উচ্চ পদস্থ আমলাদের নিয়ে পৌঁছে যাবেন জেলায় জেলায়। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকই এই রীতি চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা এখনও চলছে। তৃতীয় তৃণমূল (TMC) সরকারের প্রথম বর্ষপূর্তিতে সাংবাদিক বৈঠকে ফের জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক (Administrative meeting) করার কথা জানান মমতা। ১০ তারিখ থেকে এই সফর শুরু হবে। তবে, শুধু প্রশাসনিক সভাই নয়, দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকও করবেন তৃণমূল সুপ্রিমো।

একনজরে সফরসূচি-

  • ১০ মে পশ্চিম মেদিনীপুর- ৩টেয় মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক
  • ১১মে- বেলা ১২টায় মেদিনীপুর শহরে বুথ পর্যায় পর্যন্ত দলীয় বৈঠক
  • ১১ মে- বিকেল ৪টেয় ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক
  • ১২মে- ঝাড়গ্রামের স্টেডিয়ামে দলীয় বৈঠক
  • পরবর্তী বৈঠক- বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া
  • জুন মাসে- আলিপুরদুয়ার

এর পাশাপাশি, রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন থেকে শুরু করে ২১ জুলাই পালন হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে থেকে থেকে প্রক্রিয়া শুরু হবে। ব্লক, জেলা সব পুনর্গঠন হবে। কমিটি তৈরি হয়ে গেলে দলীয় কর্মসূচি ঘোষণা হবে বলে জানান মমতা।

মমতা বলেন, অনেক সময় দলের উপর তলায় দেওয়া নির্দেশ ঠিক মতো নিম্নস্তরে পৌঁছয় না। সেইজন্যেই মেদিনীপুর-ঝাড়গ্রামে তিনি বুথস্তর পর্যন্ত নেতাদের নিয়ে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী বলেন মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে হবে। এখানে পঞ্চায়েত স্তরে যাতে সরকারের উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে যায়, তার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

বাংলার মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা- কাজ করতে দেবেন। ভুল হলে ধরিয়ে দেবেন। মা-মাটি-মানুষের উন্নয়নই এই সরকারের লক্ষ্য।



Related articles

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...