Saturday, March 14, 2026

বাম আমালের তুলনায় কারিগরি শিক্ষায় ৪ গুণ এগিয়েছে বাংলা, জব ফেয়ারে বিপুল কর্মসংস্থান: হুমায়ুন

Date:

Share post:

বাম জমানার তুলনায় রাজ্যে কারিগরি শিক্ষায় ৪গুণ এগিয়েছে বাংলা। শুক্রবার, সাংবাদিক বৈঠকে জানালেন কারিগারি শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি জানান, আইটিআই (ITI), পলিটেকনিকের পাশাপাশি ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমেই বহু কর্মসংস্থান হয়েছে।

হুমায়ুন বলেন, যাঁরা আইটিআই, পলিটেকনিকে জায়গা পান না তাঁদের জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাংলায় ‘উৎকর্ষ বাংলা’ চালু করা হয়। এর মাধ্যমে ছোট পরিসরে হাতের কাজ শিখিয়ে গ্রামবাংলা ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ করা হয়।

এর পাশাপাশি, রাজ্য জুড়ে বিভিন্ন জোনে হচ্ছে জব ফেয়ার। সেখানে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরি পাচ্ছেন। হুমায়ুন কবীর বলেন, যাঁরা আবেদন করছেন তাঁদের অনেককেই সরাসরি অফার লেটার দেওয়া হচ্ছে। যাঁরা নিয়োগপত্র পাচ্ছেন না, তাঁদের বায়োডাটা এবং ফোন নম্বর বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু বাংলাতেই নয়, রাজ্যের বাইরেও অনেকে কাজের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই ১০ থেকে ১২টি জব ফেয়ার হয়েছে বলে জানান মন্ত্রী। সামনেই শিলিগুড়িতে এবং তারপরে খড়্গপুর বা মেদিনীপুরে জব ফেয়ার হবে।

আরও পড়ুন- নবরূপে রাধা স্টুডিও, ‘চলচ্চিত্র শতবর্ষ ভবন’-এ প্রথম শো-এ মন্ত্রী থেকে অভিনেতা

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...