Monday, April 6, 2026

৬ বছরে সাড়ে ৭ লক্ষ ভারতীয় দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন

Date:

Share post:

গত ছয় বছরে প্রায় সাড়ে সাত লক্ষ ভারতীয় দেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশে চলে গিয়েছেন। পাকাপাকিভাবে বিদেশেই রয়ে গিয়েছেন। কিন্তু কেন ? সম্প্রতি বিদেশ মন্ত্রকের থেকে প্রকাশিত একটি রিপোর্টে এমন তথ্য মিলেছে। জানা গিয়েছে ২০১৬ সাল থেকে ২০২১ পর্যন্ত নাগরিকত্ব ত্যাগ করেছেন সাড়ে সাত লক্ষ ভারতীয়। কেন্দ্র সরকারের দাবি, কোনো বিশেষ কারণে নয় সকলেই দেশ ছাড়ার নেপথ্যে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন । ভারতের নাগরিকত্ব ছেড়ে বিশ্বের অন্তত ১০৬টি দেশে আশ্রয় নিয়েছেন তাঁরা।

বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৬-’২১ সালের মধ্যে মোট ৭,৪৯,৭৬৫ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। ২০১৯-এ সবচেয়ে বেশি । ১.৪৪ লক্ষ নাগরিক দেশ ছেড়েছেন। অন্য দিকে, ’১৬-তে ১.৪১ লক্ষ ভারতীয় এ দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে ২০২০ সালে এই প্রবণতা অনেকটাই নিম্নমুখী হয়েছিল। ওই বছর ৮৫,২৪৮ জন নাগরিকত্ব ছেড়েছিলেন।

২০১৭ সালে দেশত্যাগীদের মধ্যে অধিকাংশই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন। ২০১৭ সালের পর থেকে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এ দেশের ২.৫৬ লক্ষ প্রাক্তন নাগরিক। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত চিনেও চলে গিয়েছেন অনেক নাগরিক। অন্য দিকে, ২০১৬ থেকে ছ’বছরে মোট ৫,৮৯১ জন বিদেশিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...