Monday, April 6, 2026

ফের জরুরি অবস্থা, বিক্ষোভ দমন করতে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা শ্রীলঙ্কায়

Date:

Share post:

ফের জরুরি অবস্থা জারি করা হল শ্রীলঙ্কায় । শুক্রবার মধ্যরাত এই থেকেই নির্দেশ কার্যকর হয়েছে । এ নিয়ে গত পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Sri Lankan President Gotabaya Rajapaksa)। প্রথমবার জরুরি অবস্থা জারি হয়েছিল ১ এপ্রিল। অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের দিনেই এই সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা সরকার।

 

এদিকে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত । ধর্মঘট- প্রতিবাদ -মিছিলে কার্যত জেরবার দ্বীপরাষ্ট্র।শুক্রবার সকালে বিক্ষোভরত পড়ুয়ারা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেন। কাঁদানে গ্যাস এবং জলকামান ছুড়ে কোনমতে তাদের নিরস্ত করে শ্রীলঙ্কার পুলিশ। আশঙ্কা ছিল আরো বড় আন্দোলনের। আর সরকার-বিরোধী সকল প্রকার বিক্ষোভ দমন করার জন্যই রাতারাতি দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী ও পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়া হল। এমনটাই দাবি সরকারবিরোধীদের।

দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা কঠোর থেকে কঠোরতম করা হয়েছে। যদিও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য অব্যাহত রাখার লক্ষ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...