Saturday, May 16, 2026

দিঘার হোটেলে যুবকের রহস্য মৃত্যু, নেশাগ্রস্ত থাকার জন্যই কি এমন পরিণতি ?

Date:

Share post:

গত শুক্রবার নিউ দিঘার (NewDigha)একটি হোটেলের ব্যালকনি(Hotel Balcony)থেকে রহস্যজনকভাবে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম আব্দুল আলিম(২২)।

জানা গেছে, ১৩ জন যুবকের একটি দল নিউ দিঘা (New Digha) রেলওয়ে স্টেশনের কাছে একটি হোটেলে ওঠেন। হোটেলের তিনতলার ঘরে ছিলেন তাঁরা। গভীর রাত পর্যন্ত তাঁদের খাওয়া-দাওয়া হই-হুল্লোড় করতে দেখা যায়। তারপর সকলেই ঘুমোতে চলে যান। বেড়াতে এসে এমন হই- হুল্লোড় তো অনেকেই করেন। কে জানত এমন মর্মান্তিক পরিণতি ঘটবে। শনিবার সকালে নিউ দিঘার ওই হোটেলের সামনে একটি যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায়। হোটেল কর্মীরা খুব সকালে প্রথম যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে(Kanthi hospital) পাঠানো হয়।জানা গেছে, মৃত যুবক উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (Barrackpore) এলাকার বাসিন্দা। কী ভাবে ওই পর্যটকের মৃত্যু হল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

Corona update: সক্রিয় হচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের বেশি

পুলিশ সূত্রের খবর, ওই যুবক একটি গ্রিল কারখানার কর্মী। তিন তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা জানতে নিহতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  যুবকটি অত্যধিক নেশাগ্রস্ত ছিলেন কি না, যার কারণে এমন পরিণতি সেই বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।



Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...