Friday, June 26, 2026

মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি ওইদিন দলের সাংগঠনিক সভাও করবেন তিনি। তার ঠিক আগে শনিবার পশ্চিম মেদিনীপুরে সম্পন্ন হল প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সভা। এদিন সকাল ১১ টা থেকে পশ্চিম মেদিনীপুরে(Medinipur) সম্পন্ন হয় প্রশাসনিক প্রস্তুতি সভা। যেখানে জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ-বিধায়করা। এরপর দুপুর ২ টো থেকে শুরু হওয়া দ্বিতীয় (সাংগঠনিক প্রস্তুতি) সভায় উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের সমস্ত তৃণমূল(TMC) নেতারা।

প্রশাসনিক কাজে গতি আনতে জেলায় জেলায় প্রশাসনিক সভায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি নিয়েছেন, ‘ভালো কাজে পুরস্কার ও খারাপ কাজে তিরস্কারের’। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলা সফরে সারছেন সাংগঠনিক সভাও। আসন্ন পশ্চিম মেদিনীপুর সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাংগঠনিক সভাও করবেন তিনি। আর সেখানে সাংগঠনিক দিক থেকে দলের মধ্যে কোনোরকম মতোবিরোধ যাতে তৈরি না হয় সেদিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি। তার আগে এদিন সাংগঠনিক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বুথ স্তরের সমস্ত নেতৃত্বের পাশাপাশি শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, ডাবরার বিধায়ক হুমায়ূন কবির সহ বুথ স্তরের সমস্ত নেতা-কর্মীরা।




Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...