Saturday, May 16, 2026

Nadia: পরকীয়া সন্দেহে নিজের স্ত্রীর সঙ্গে কী করলেন যুবক

Date:

Share post:

বিছানায় শুয়ে আছে ছেলে। সন্দেহের বশে নিজের স্ত্রীর সঙ্গে এমন কাণ্ড করে বসলেন স্বামী(Husband), যার জেরে আপাতত তিনি শ্রীঘরে। নদীয়ার (Nadia)রানাঘাট থানার পায়রাডাঙ্গার(Payradanga) বাজার পাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে নিজের স্ত্রীকে(wife) খুন করার অভিযোগ উঠল।

SSC: ২০ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য

স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম অলকা দাস(Aloka Das), বয়স ২৭। তাঁর বাপের বাড়ি অসমে। ছ’বছর আগে পায়রাডাঙ্গার বাজার পাড়া এলাকার সঞ্জিত দাসের(Sanjit Das) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ ছিল নিত্যসঙ্গী। শুক্রবার সেই ঝগড়া চরমে ওঠে। এরপর নিজের দু বছরের ছেলের সামনেই স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এমন ঘটনার তীব্র নিন্দা করেছেন পড়শীরা।

৭-ই মে রবীন্দ্রনাথের অফিশিয়াল জন্মদিবসে নোবেল কমিটির শ্রদ্ধার্ঘ্য টুইট

প্রতিবেশীরা বলছেন বিয়ের পর থেকেই পরকীয়া(Extramarital affairs) নিয়ে নিজের স্ত্রীকে সন্দেহ করতেন সঞ্জিত। সারাদিন এই নিয়ে অশান্তি লেগেই থাকত। এই সমস্যা থেকে রেহাই পেতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যর কাছেও যায় পরিবার। অভিযুক্ত স্বামী জানিয়েছেন তাঁর স্ত্রী সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন। দিনভর খোশ গল্পে মশগুল থাকতেন, সংসারের কোনো দায়িত্ব কর্তব্য পালন করতেন না। দিনের পর দিন এই ঘটনা সহ্য করতে না পেরে, রাগের বশে শুক্রবার রাতে কাটারি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি মারেন অভিযুক্ত স্বামী। অলকার আর্তনাদে চারপাশের মানুষেরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে স্বামীকে।



Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...