Sunday, March 15, 2026

জ্বালানির দাম আকাশছোঁয়া, উনুন-ঘুঁটে বিলি তৃণমূল কাউন্সিলরের

Date:

Share post:

কেন্দ্রের নীতির ফলে আকাশছোঁয়া দাম জ্বালানির। রান্নার গ্যাসের (Gas) দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস (Sandip Das)। সোমবার, এলাকায় উনুন-ঘুঁটে বিলি করেন তিনি। বলেন, দাম বৃদ্ধির কারণে মানুষ গ্যাস কিনতে পারছেন না। মানুষ আবার পুরোনো দিনে ফিরছেন। মধ্যবিত্ত রান্নার গ্যাস কিনতে পারবে না, তাই ওয়ার্ডের মানুষের হাতে উনুন ও ঘুটে তুলে দেন।

রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ১০২৬টাকায়। সিঙ্গুর, হরিপাল, কামারকুন্ডু, আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া সর্বত্রই রান্নাঘরে আগুন। ফলে ফের মাটির উনুনে রান্না করছেন অনেকেই। মহিলাদের বক্তব্য, যেভাবে গত চার বছর ধরে প্রায় প্রতিদিন গ্যাস দাম বাড়ছে তাতে আর গ্যাসে রান্না সম্ভব নয়।

বহুকাল আগের দৃশ্য ধরা পড়ছে। বাড়ির ছেলেরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে জমা করছেন। মাটির উনুন আবার প্রলেপ পড়েছে। পাট কাঠি দিয়ে ভাত ফুটিয়ে দৈনন্দিন আহারের বন্দোবস্ত করতে হচ্ছে। এলপিজি (LPG) সিলিন্ডার-ওভেন মুড়ে ঘরের এক কোণে ঠাঁই পেয়েছ।

হরিপালের বিধায়ক করবী মান্না (Kabari Manna) জানিয়েছেন, যেভাবে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে। চাষীরা নিজের ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না পরিবহনের খরচা বেড়ে যাওয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন চিঠি লিখেছেন, দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হচ্ছে। কিন্তু কোনো রকম কোনো হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...