Monday, June 1, 2026

করোনা নিয়ে ভয় নেই, তবে পরতে হবে মাস্ক: পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা নিয়ে ভয় না থাকলেও, সকলকে মাস্ক পরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, নবান্নে (Nabanna) স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আপাতত করোনা নিয়ন্ত্রণে আছে। এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে, সকলকে মাস্ক (Mask) পরতে অনুরোধ করব। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের (Oxygen) পরিষেবা রয়েছে। চিন্তা করার কিছু নেই।“

তবে, সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মমতা। বলেন, মাস্ক, স্যানিটাইজর ব্যবহার করতে হবে। এছাড়া রাজ্যে করোনার টিকাকরণের বিষয়টি নিয়ে তিনি বলেন, এখনও কয়েকটি জেলায় টিককারণের পরিমাণ কম রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও মালদহে প্রথম ডোজের পরিমাণ কেন কম, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ডোজে পিছিয়ে জলপাইগুড়ি, মালদহ, বীরভূম, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা। এই নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা। জেলাগুলিতে যাতে টিকাকরণের ডোজ যথেষ্ট পরিমাণে হয়, সে বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, উত্তর চব্বিশ পরগনার যে সব জায়গা থেকে ডেঙ্গু ছড়ায়, সেখানে নজর দিতে বলা হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ ঐতিহাসিক: স্বাগত জানিয়ে আইন বাতিলের দাবি সুজাত ভদ্রর

 

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...