Sunday, May 17, 2026

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন শ্রীলঙ্কায়

Date:

Share post:

জ্বলছে শ্রীলঙ্কা! অর্থনৈতিক সঙ্কট নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেশের পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। আর এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন মন্ত্রিসভা গড়ার আশ্বাস দিলেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।ঘোষণা করলেন, চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা তৈরি হতে চলেছে নতুন মন্ত্রিসভা।




আরও পড়ুন:বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত মেট্রোর কাজ

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন গোতাবায়া। সেখানে তিনি জানান, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং তরুণ প্রজন্মের নেতাদের নিয়ে মন্ত্রীসভা গঠিত হবে বলে স্থির হয়েছে। গোতাবায়া জানান, “সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে, এমন নেতাদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।”

Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...