Monday, April 6, 2026

আগামী ১০ জুন রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের

Date:

Share post:

রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ এ জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১০ জুন দেশের ১৫ টি রাজ্যের ৫৭ আসনে নির্বাচন সম্পন্ন হবে। আগামী ২৪ মে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কমিশনের তরফে।

বৃহস্পতিবার কমিশনের তরফ জানানো হয়েছে আগামী জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত যে ২৭ টি রাজ্যসভা আসন খালি হচ্ছে সেগুলিকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদায় সাংসদদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সহ আরও একাধিক সাংসদ। রাজ্য ভিত্তিক উত্তরপ্রদেশের ১১ টি আসনে, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ৬টি করে আসনে নির্বাচন সম্পন্ন হবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, কর্নাটক, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, বিহার এবং ঝাড়খণ্ডে হবে নির্বাচন।

আরও পড়ুন:CSK: জাদেজাকে নিয়ে মুখ খুললেন সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন

তবে এই নির্বাচনে বিজেপি আসন সংখ্যা অনেকখানি কমতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ১০০। ১৯৯০-এর পর এই প্রথম বার কোনও দলের রাজ্যসভা সাংসদের সংখ্যা ১০০ পেরিয়েছে। তবে উত্তরপ্রদেশে আসন সংখ্যা কমে যাওয়া ও মহারাষ্ট্রের মত রাজ্যে জোট সরকার চলায় এই রাজ্যগুলিতে আসন কমতে চলেছে বিজেপির।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...