Sunday, April 26, 2026

তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ, কী বলল এলাহাবাদ হাইকোর্ট

Date:

Share post:

তাজমহলের(Tajmahal) ২২টি বন্ধ ঘরে কী আছে? সেটা দেখতে অবিলম্বে দরজা খোলার নির্দেশ দেওয়া হোক- এই দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। বৃহস্পতিবার, শুনানিতে আবেদনকারীকে ভর্ৎসনা করে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)৷ বলা হয়, সব বিষয় নিয়ে এভাবে জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করবেন না৷ আগে বিষয় জেনে আসুন৷

বিজেপির (BJP) অযোধ্যা ইউনিটের মিডিয়া ইন-চার্জ রজনীশ সিং তাজমহলের বন্ধ ২২টি দরজা খোলার দাবি জানান৷ তাঁর দাবি, এরকম স্মৃতিসৌধের বন্ধ ঘরের রহস্য ভেদ হওয়া উচিত। সত্যানুসন্ধানে তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হোক। বন্ধ ঘরগুলি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করুক একটি বিশেষ কমিটি। সেই রিপোর্ট সবার সামনে প্রকাশ করা হোক৷ একই সঙ্গে রজনীশ সিং-এ দাবি, মন্দির বানানো তাঁর উদ্দেশ্য নয়৷ তিনি তাজমহলের সত্যিটা সকলকে জানতে।

এদিন, বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থী মামলার শুনানিতে বিষয়টি জানতে চান। আবেদনকারী তাঁর যুক্তি আদালতে দেন। কিন্তু এই যুক্তি শুনে ক্ষুব্ধ হন বিচারপতিরা। ভর্ৎসনা তাঁরা বলেন, “এরপর তো দেখব, আপনি আমাদের চেম্বার দেখারও অনুমতি চাইছেন৷ নিরাপত্তার কারণে ঘরগুলি বন্ধ, এই কারণটা যথোপযুক্ত মনে না হলে আগে তাহলে রিসার্চ করুন৷ কিন্তু জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করবেন না৷” এখন রজনীশ কী করেন সেটাই দেখার।



Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...