Sunday, March 15, 2026

Corona Update: দেশে কমছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে চিন্তা কমছে। আইসিএমআর(ICMR)আগেই জানিয়েছিল চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কার কিছু নেই। যেন সেই ইঙ্গিত ফিরে আসছে আবারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona)আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।পাশাপাশি উল্লেখজনক ভাবে কমেছে সক্রিয় কেসের সংখ্যা।

রাজধানী দিল্লি সহ হরিয়ানা, কেরালাতে যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৬০৪। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর গ্রাফও বেশ নিম্নমুখী। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। তবে রাজ্যে থাবা বসিয়েছে করোনা। কলকাতার জোকার আইআইএম ইন্সটিটিউটে করোনার থাবা, ৪ দিনে আক্রান্ত ২৪ জন। উদ্বিগ্ন পড়ুয়াদের পরিবার তথা আইআইএম কর্তৃপক্ষ।

অন্যদিকে দেশে সুস্থতার হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন করোনাকে হারিয়ে সেরে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটি ৯৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine)দেওয়া হয়েছে।



spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...