Monday, May 18, 2026

ফেসবুক পোস্টে ক্ষুব্ধ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধোর ও দোকান ভাঙচুরের অভিযোগ

Date:

Share post:

বিজেপি(BJP) বিধায়কের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করেছিলেন এক ব্যবসায়ী(Businessman) তার জেরেই ওই ব্যবসায়ীকে শারীরিক হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জনৈক ওই ব্যবসায়ী তুষার অবস্তি অভিযোগ করেছেন পুরুলিয়া(Purilia) শহরের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়(Sudip mukharjee) তাঁকে মারধর করেছেন। তাঁর দোকানও ভাঙচুর করেছেন। যদিও এই ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি।

ওই ব্যবসায়ীর দাবি, ঘটনার সূত্রপাত ফেসবুকে তাঁর করা একটি পোস্ট নিয়ে। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিধায়কের একটা রেসিডেন্ট দেবার মুরোদ নেই।’ অভিযোগ, তার পরই নাকি তাঁর দোকান ভাঙচুর করেন এবং তাঁর গায়ে হাত তোলেন বিজেপি বিধায়ক। এ নিয়ে অভিযুক্ত বিধায়ক বলেন, ‘‘আমি ওকে কেন মারতে যাব? আমি মারধর করলে ও ভিডিয়োটা কী ভাবে করল? ও তৃণমূলের একটা চাটুকার। মানুষকে ‘ব্ল্যাকমেল’ করে খায়। আমরা দলীয়ভাবে ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাচ্ছি।’’

আরও পড়ুন:‘ডাক্তার হয়ে বাবার চোখের চিকিৎসা করতে চাই,’ ছাত্রীর কথায় আবেগতাড়িত মোদি

পুরুলিয়া পুরসভার প্রধান তথা তৃণমূল নেতা নব্যেন্দু মাহালি বলেন, ‘‘এই ঘটনা শোনার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই বিধায়কের নামে বহু অভিযোগ রয়েছে। কেউ ওঁর নামে খারাপ কিছু পোস্ট করলে উনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করতে পারতেন। আর নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের নাম করে তো যে কেউ নেটমাধ্যমে পোস্ট করতে পারেন।’’




Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...